POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের অবদান রাখবে দক্ষিণ কোরিয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ | সময়: ৫:০৯ অপরাহ্ণ

একজন সহজাত এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের পথে আরো অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কুন গতকাল শনিবার এ কথা জানান।

আজ রবিবার কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূতের ওই বক্তব্য স্থান পেয়েছে।

ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস জানায়, দূতাবাস আজ রবিবার কোরিয়ার জাতীয় দিবস ভার্চুয়ালি উদযাপন করবে। করোনা মহামারির কারণে এ বছরও ভার্চুয়ালি দিবসটি উদযাপন করা হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত লি জাং-কুন সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ পাঠিয়ে শুভদিনে যোগদানের জন্য বিশিষ্ট ব্যক্তি ও বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত লি বলেন, ‘কোরিয়া ও বাংলাদেশ ২০২৩ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে এবং আশা করি এটি একটি মাইলফলক বছর হবে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে।’

কোরীয় দূতাবাস প্রতিবছর জাতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজন করে। দিবসটি উদযাপন উপলক্ষে এবারও একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

ওই ওয়েবসাইটে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, সংসদ সদস্য মো. সাবের হোসেন চৌধুরী, ঢাকায় কূটনৈতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রমুখ এবং বাংলাদেশে কোরীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের বক্তব্য রয়েছে। এ ছাড়া সরকারি শিশু পরিবারের ছাত্র, ইপিএস কর্মী, কে-পপ ভক্ত এবং বাংলাদেশে কোরীয় সম্প্রদায়ের সদস্যরা ভিডিও উদযাপনে অংশ নেন।

সূত্র:কালের কণ্ঠ

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন