জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা উপলক্ষে ৪নং কালাচোঁ দক্ষিণ ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনোয়ার হোসেন মজুমদার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ৪নং কালাচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা মজুমদার বাড়ির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনোয়ার হোসেন মজুমদারের নিজ বাসভবনে অক্টোবরের ২তারিখ শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূল সম্মেলনে যোগদান করার পূর্ব প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়।
২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সর্দার এর সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম নজরুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন মজুমদার।
তিনি বক্তৃতায় বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টানা তিনবার ও মোট ৪ বারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রীর শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরেছেন।
তিনি এলাকাবাসীর উদ্দেশে আরো বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীকে মনোয়ন প্রত্যাশী। আমাকে মনোনীত করা হলে দীর্ঘদিনের অবহেলিত কালোচোঁ ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব। এছাড়াও নৌকা প্রতীকে যাকেই মনোনিত করবে আমরা তার হয়ে কাজ করবো। বিশেষ করে শনিবার সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূল সম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানান।
ওইসময় আরো বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন তালুকদার ,রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো মহসিন মিয়াজী, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোহাগ হোসেন মোল্লা, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মালেক, দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহরাব হোসেন, উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান, এছাড়াও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।