POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলায় জাতীয় কন্যা দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১ | সময়: ৬:২৪ অপরাহ্ণ

আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্য বিষয়য়কে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলায় জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ দিবসটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, হাজীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর রাশেদা আতিক রোজী,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাহউদ্দিন। উক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে ইসরাত জাহান ও ফাতেমা আক্তার নামক দু’জন কন্যাকে পড়াশোনার প্রনোদনা হিসেবে ৫০০০টাকা করে প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন