আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ।
বুধবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুল, ফল, ভেষজ এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।

এক বক্তৃতায় মেহেদী হাসান রাব্বি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শিতার কারণে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
এবং সততা, দক্ষতা ও যোগ্যতায় আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। অন্ন, বস্ত্র, বাসস্থান সহ সাধারণ মানুষ ফিরে পেয়েছেন গনতান্ত্রিক অধিকার। আমরা তার দীর্ঘজীবন কামনা করি।
ওইসময় হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।