POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় প্রানের টানে রক্তদান সংগঠনে টি-শার্ট উপহার দিলেন ইউপি চেয়ারম্যান

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১ | সময়: ৯:৫৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা “প্রাণের টানে রক্তদানে’র সদস্যদের মাঝে টি-শার্ট উপহার দিয়েছেন পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ। বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমনের নিকট এসব টি-শার্ট প্রদান করেন তিনি।

এসময় সংগঠনের সহ-সভাপতি মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, প্রচার সম্পাদক সালাউদ্দিন, তথ্য সম্পাদক আব্দুল কুদ্দুছ, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান মাসুদ, সদস্য ফরহাদ হোসেন, শরীফ প্রধানীয়া, শরীফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কচুয়ায় “প্রাণের টানে রক্তদানে’র সদস্যদের মাঝে টি-শার্ট উপহার দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন