POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১ | সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ

দিনশেষে বাড়ী ফিরছিলেন দুই ব্যক্তি। একজন অন্ধ। আরেকজন শারিরীক প্রতিবন্ধী। হাজীগঞ্জ স্টেশন রোডের বটতলা এলাকার সামনে পড়লো স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পথচারী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করছিলেন তারা। ওই দুই ব্যক্তিও তাদের বাড়ী যাবার আগ-মুহুর্তে খাবার পেয়ে বেজায় খুশি।

সোমবার রাতে হাজীগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্ম, রেলপথের বস্তির বাসিন্দা ও বটতলা এলাকায় পথচারীদের মাঝে হাজীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।
ওইসময় খাবার পেয়ে অনেকেই জননেত্রী শেখ হাসিনার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করতে দেখা গেছে।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন আয়োজক স্বেচ্ছাসেবকলীগের পথ প্রত্যাশী ফরিদুল ইসলাম ফরিদ, রাজন চন্দ্র সাহা, মোস্তাফিজুর রহমান সুজন, শরীফুল ইসলাম ও চঞ্চল সাহা।
বিশেষ অতিথি হিসেবে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. শাহআলম ও সুমন তপদার।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তাওহীদুল ইসলাম জুয়েল, বিশ্বজিৎ সাহা, টিটু চক্রবর্তী, মাসুদ হোসেন, অজয় সরকার, কবির হোসেন দুলাল,সোহেল হোসেন ও ছাত্রলীগ নেতা ইয়াছিন হামিদসহ বিভিন্ন নেতাকর্মীরা।
খবার বিতরণশেষে ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, চতুর্থ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। সংকট, চড়াই-উতরাই পেরিয়ে ৭৪ বছর অতিক্রম করলেন তিনি। ২৮ সেপ্টেম্বর তাঁর ৭৫তম জন্মদিন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখন চতুর্থ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। দেশের ইতিহাসে এমন রেকর্ড আর কারও নেই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন