POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১ | সময়: ৯:১৫ অপরাহ্ণ

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা, কেক কাটা ,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে মতলব উত্তর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড.রুহুল আমিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার ও শহিদ উল্যাহ মাস্টার,যুগ্মসাধারন সম্পাদক আইযুব আলী গাজী,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা রাধেশ্যাম শাহা চান্দু, এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, বাগানবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমার, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান সেন্টু,ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ওমর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখি, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারন সম্পাদক প্রভাষক কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, মহিলা আয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার প্রমূখ।

আলোচনাসভা শেষে মিলাদ-দোয়া, কেককাটা ও দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন