POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীর জন্মদিনে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১ | সময়: ৮:১৪ অপরাহ্ণ

চতুর্থ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। সংকট, চড়াই-উতরাই পেরিয়ে ৭৪ বছর অতিক্রম করলেন তিনি। আজ ২৮ সেপ্টেম্বর তাঁর ৭৫তম জন্মদিন।

সোমাবার বিকালে হাজীগঞ্জ মিঠানীয়া ব্রীজ  সংলগ্ন আনন্দ প্যালেসে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত শেষে কেক কাটা হয়। ওইসময় আগামী ২রা অক্টোবর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ওইসময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। চার দশক ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর আবার রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখন চতুর্থ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। দেশের ইতিহাসে এমন রেকর্ড আর কারও নেই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্ব ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মুরাদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতা  করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।
সভায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রস্তুতি সভায় গাজী মো. মাঈনুদ্দিন বলেন, বর্ধিত সভায় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ আমন্ত্রিত। ওই দিন যথাসময়ে সবাই উপস্থিত থাকার আহবান জানানো হয়।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো.  হেলাল উদ্দিন মিয়াজী। তিনি বঙ্গবন্ধুর পরিবারের আত্মা রুহের মাগফেরাত কামনা ও জননেত্রী শেখ হাসিনার সুসাস্থ্যসহ দীর্ঘায়ূ কামনা করেন।

প্রস্তুতি সভা ও জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহদাত মজুমদার, আওয়ামীলীগ নেতা আবদুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটোয়ারী, মনির হোসেন গাজী ও খোরশেদ আলম বকাউলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন