কুমিল্লায় র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিন মডেল থানাধীন কমলপুর এলাকা থেকে ২৩ বোতল হুইস্কিসহ একজন, ধর্মনগর এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ একজন এবং কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১ ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন কমলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ বোতল হুইস্কিসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার ছোট জয়নগর গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে আলমগীর (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ এর পৃথক একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার ধর্মনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ কেজি গাঁজাসহ একজনম মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার বিরাহিমপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ সোলাইমান মিয়া (২১)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ এর পৃথক আরেকটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসহগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার কমতাপাড়া গ্রামের মোঃ শরীফের ছেলে মোঃ আরিফ (২৬)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগত ব্যবস্থ গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বৈরে জানান র্যাব-১১ এ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
HO/N