POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আসছেন অভিনেত্রি কৌশানী মুখোপাধ্যায়

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১ | সময়: ১:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশি ছবিতে অভিনয় করবেন কৌশানী মুখোপাধ্যায়। ‘পিয়া রে’ নামের এই ছবির পরিচালক পূজন মজুমদার। ছবিতে শুটিংয়ের উদ্দেশ্যে আজ বাংলাদেশে এসেছেন কলকাতার এই অভিনেত্রী। তবে বিমান থেকে রাজধানীতে বেশিক্ষণ দেরি করেননি। ‘পিয়া রে’ নামের ছবির কাজে একেবারে শুটিংস্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

জানা যায়, ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে পুরোদমে শুটিং করবেন কলকাতার নায়িকা। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। চাঁদপুরে একটানা ছবির কাজ চলবে। ‘পিয়া রে’ ছবিতে অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে।

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাভ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তাঁর বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিউডের ছবি।

 

’নিজের দেশ থেকে আরেক দেশে শুটিং করতে এলাম। কিন্তু মনে হচ্ছে না অন্য দেশে এসেছি। একই ভাষা, একই রকম মানুষ, একই রকম মানুষের আচরণ। পার্থক্য শুধু দেশের নামে। ঢাকায় এয়ারপোর্টে নামার পর বেশিক্ষণ সেখানে থাকা হয়নি। যেখানে শুটিং সেখানে চলে এসেছি। জায়গাটার নাম চাঁদপুর। এখানকার ইলিশ আমাদের কলকাতায় খুবই বিখ্যাত। আসার সময় বাবাও বলে দিয়েছে ফেরার সময় যেনো এখনকার ইলিশ নিয়ে ফিরি। তাই ফেরার সময় চাঁদপুরের ইলিশ নিয়েই কলকাতায় ফিরবো’- বলছিলেন কলকাতার নায়িকা কৌশানি মুখোপাধ্যায়।

‌‌‌‘পিয়া রে’ নামের একটি ছবির শুটিংয়ে অংশ নিতে সোমবার ঢাকায় আসেন তিনি। ঢাকায় প্লেন থেকে নামার কিছুক্ষণ পরই চলে গেছেন ‘পিয়া রে’ ছবির শুটিংয়ে চাঁদপুরে। সোমবার রাতে কথা হয় সঙ্গে। তখনই চাঁদপুরের ইলিশ নিয়ে কলকাতায় ফেরার কথা জানান কৌশানি।

এ সময় কৌশানি আরও বলেন, ‘বাংলাদেশে যেহেতু আসা হয়েছে, তাই কাজের ফাঁকে সময় করে এখানকার কিছু জায়গা ঘুরে দেখবো। বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে চাই। কালই এখনকার টাটকা ইলিশ মাছের স্বাদ নেবো।’

‘প্রিয়া রে’ ছবিটি পরিচালনা করছেন পূজন মজুমদার। আজ থেকে পুরোদমে চলবে শুটিং। এতে কৌশানির বিপরীতে আছেন শান্ত খান। ছবিতে কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জিও থাকছেন। আরও আছেন বাংলাদেশের একঝাঁক অভিনেতা। চাঁদপুরে টানা ছবির কাজ চলবে বলে জানিয়েছেন পরিচালক। কৌশানি ১৫ দিনের মতো থাকবেন এখানে ।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন