POPULAR BD NEWS
Popular BD News Logo

নির্মাণাধীন ভবনের পাশে মিলল মালিকের হাত-পা বাঁধা লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১ | সময়: ৭:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের পাশ থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে নগরের খুলশী জালালাবাদ জমির হাউজিং এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম নেজাম পাশা (৬৫)। তিনি ওই ভবনটির মালিক।

পুলিশের সন্দেহ, চাঁদাবাজির কারণে অথবা নিরাপত্তাকর্মীর সঙ্গে মনোমালিন্যের জেরে নেজাম পাশাকে হত্যা করা হতে পারে। এ ঘটনার পর থেকে পলাতক ভবনের নিরাপত্তাকর্মী মো. হাসান।

খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেন, কী কারণে খুন হয়েছেন, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র:যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন