POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে ট্রাফিক পুলিশের ১১মামলা

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১ | সময়: ২:৪১ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারকে যানজট ও ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে ট্রাফিক পুলিশ।

রবিবার বেলা ১১টায় হাজীগঞ্জ বাজারে ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেনের নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

ওইসময় সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করায় মোট ১১মামলায় ৫টি সিএনজি, ৪টি মোটরসাইকেল, ২টি পিকআপ ভ্যান, ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

সাঁড়াশি এই অভিযানে উভয় পাশে থাকা ফুটপাতের দোকানগুলো সরিয়ে দিয়ে পুরো হাজীগঞ্জ বাজারকে ফুটপাত দখলমুক্ত করতে সক্ষম হয়।

এছাড়াও সড়কের উভয় পাশে চলাচলের রাস্তা বন্ধ না করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেন ট্রাফিক ইন্সপেক্টর।

ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, হাজীগঞ্জকে যানজট মুক্ত করতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ফুটপাত অবৈধ দখল মুক্ত রাখতে এই অভিযান।

জনসাধারনের সুবিধার্থে হকার ও ভ্রাম্যমান ব্যাবসায়ীদেরকে ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছে।হাজীগঞ্জবাসীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

ওইসময় সার্জেন্ট নোমান, এএসআই দিলীপ দাস, এএসআই নাজির সহ সঙ্গীয় ফোর্স অভিযানে ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন