সম্পত্তিগত বিরোধের জেরে এবার মিথ্যা মামলা দিয়ে ছোট ভাই আকবর হোসেনকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে বড় ভাই জাকির হোসেনের বিরুদ্ধে।
হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড মকিমাবাদ আঠিয়া বাড়ির আকবর হোসেন ও তার বড় ভাই জাকির হোসেনের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিরোধ চলছে।
আকবরের বড় ভাই মনির হোসেন ও বড় বোন শাহানারা জানান, তার ভাই আকবর জাকির হোসেনকে সম্পত্তি বন্টন করে দেয়। কিন্তু জাকির হোসেন জোর করে বেশকিছু সম্পত্তি তার দখলে নিয়ে যায়। এ বিষয়ে আকবর প্রতিবাদ করতে গেলে জাকির হোসেন বিভিন্ন মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে।
ভুক্তভোগী আকবর হোসেন জানান, বাবার সাড়ে ৭০শতক সম্পত্তি তার নামে লিখে দিয়েছেন। তার বড় ভাই জাকির হোসেনকে ১৩শতক ও আবুল হোসেনকে ৭শতক, শাহানারাকে ৩শতক, মনোয়ারাকে ৩শতক সম্পত্তি তিনি লিখে দিয়েছেন। এর মাঝে জাকির হোসেনের কাছ থেকে বসতঘর ১০হাজার টাকা দিয়ে ক্রয় করি। ওই বসতঘর এখোনো বুঝিয়ে দেয়নি। শুধু তাই নয়, ১৩শতক সম্পত্তি দেয়ার পরও জোর করে ২৯শতক সম্পত্তি তার নিজের দখলে নিয়ে যায়। এ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা-কাটাকাটি হলে একাধিকবার বৈঠক হয়েছে। এবং স্হানীয় কাউন্সিলরসহ স্হানীয়রা কাগজপত্র যাচাই করে আমার সম্পত্তির উপর তার বসতভিটা সরিয়ে নেয়ার কথা বলে। কিন্তু তিনি তা সরাতে কোনভাবেই রাজি নয় বরং তিনি বোনদের সম্পত্তিও জোর করে দখলের চেষ্টা করে যাচ্ছে। এই সম্পত্তির উপর আদালতে মাধ্যমে নিষেধাজ্ঞাও জারি করা হয়।
গত ১৭ তারিখের রাত ১০টায় তার উপরে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা এবং বানোয়াট। ওইদিন কথা কাটাকাটি বা কোন ধরনের জগড়াও হয়নি। অথচ তার বড় ভাবি হালিমা নিজের মাথায় আঘাত করে মিথ্যা মামলা দায়ের করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চান তারা।
এদিকে জাকির হোসেন জানান, গত ১৭ তারিখের রাত ১০টায় তার স্ত্রী হালিমা বেগমকে ঘর থেকে বের হলে গলা চেপে ধরে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তার ডাক চিৎকারে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত চাঁদপুরের মহামায়া নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।