বেলঘর আড়ং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের ২০হাজর টাকা দিলেন চেয়ারম্যান প্রার্থী রাসেল মজুমদার।
শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর আড়ং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার দোকানিকে চেয়ারম্যান প্রার্থী রাসেল মজুমদার ৫ হাজার টাকা করে মোট ২০হাজার টাকা প্রদান করেন।
শনিবার ভোররাতে বেলঘর আড়ং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো আল আমিনের মুদি দোকান, মুখলেছের সারের দোকান, মোবারক হোসেন পাটোয়ারীর মোবাইল ও কসমেটিকস এবং সুজনের কামারের দোকান।
অগ্নিকান্ডের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন ৮নং হাটিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী রাসেল মজুমদার।
ওইসময় তিনি বলেন, তার সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্হদের পাশে থেকে মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে সহযোগিতা করার চেষ্টা করছি। এছাড়াও বিভিন্ন সময় ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
ওইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।