হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাহিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তাহিয়া হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নে পালিশারা মিজি বাড়ির ইসলামের ছেলে। সে ছিল তাদের তিন বোনের মধ্যে সে সবার ছোট।
নিহত তাহিয়ার মা জেসমিন বেগম জানান, এলাকাবাসী মৃতদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাহিয়াকে মৃত ঘোষণা করেন।