একঝাঁক তরুণ নিয়ে গড়ে উঠছে আলোকিত রান্ধুনীমূড়া স্পোর্টিং ক্লাব। ক্লাবের সদস্যদের মাঝে অর্ধশত জার্সি বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে ক্লাবের সকল সদস্যদের হাতে জার্সি তুলে দেন ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম মিরাজ মুন্সী ও ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হোসেন বেপারী।
হাজীগঞ্জের বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজ, দুই প্রবাসী রাশেদ হোসেন ও ওমর ফারুকের সহযোগিতার সদস্যদের মাঝে জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোকিত রান্ধুনীমূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম মিরাজ মুন্সী, সাধারণ সম্পাদক সাংবাদিক হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক রনি চৌধুরীসহ ক্লাবের সদস্যরা।