POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১ | সময়: ১০:৩০ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে এক গৃহবধূকে কৌশলে অপহণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগে নারী পরে হাবিব খানকে আটক করেছে পুলিশ।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পাশ্ববর্তী হাইমচর উপজেলার আলগীবাজার এলাকা থেকে আটকের পর ২৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে ওই গৃহবধূকে উদ্ধার করে তার মেডিকেল টেস্ট ও ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়। এ ব্যাপারে গৃহবধূর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের ওয়ারিশ খাঁ’র বাড়ির খোরশেদ আলমের ছেলে হাবিব খান বাবু পেশায় ইজিবাইক চালক। কিন্তু সে একেক সময় নিজের একেক পরিচয় দিতো। সে ইতোপূর্বে বেশ কয়েকটি অটোবাইক চুরি করেছে।

সে বিভিন্ন সময়ে কৌশলে নারীদের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে মুঠোফোনে প্রেমের অভিনয় করে তাদের সাথে অবৈধ সর্ম্পক স্থাপন করতো। ধানুয়া এলাকার লোকজনও এইসব বিষয়ে জানান। এছাড়া পরকীয়ায় জড়িয়ে সে বহু নারীর সংসার ভেঙেছে।

তার দ্বিতীয় স্ত্রী শামছুন্নাহার বেগম পপুলার বিডি নিউজকে জানান, ‘তার স্বামী একাধিক বিয়ে করেছে। সে দ্বিতীয় স্ত্রী। স্বামীর অত্যাচারের কারণে গত ৫ মাস পূর্বে শামছুন্নাহার বাপের বাড়িতে অবস্থান করছে। ইতোপূর্বে তার স্বামীকে এই পথ থেকে সরানোর জন্য বহু চেষ্টা করেছে। কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। তিনি নিজে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া, রূপসা, প্রত্যাশী ও শরীয়তপুর জেলা থেকে অবৈধ কর্মে লিপ্ত অবস্থায় আটকের পর অর্থ দিয়ে ছাড়িয়ে এনেছেন।

মামলা সূত্রে জানা যায়, সংখ্যালঘু সম্প্রদায়ের ওই গৃহবধূকে মাসখানেক আগে থেকে অভিযুক্ত হাবিব খান মুঠোফোনে বিরক্ত করে আসছিল। ওই গৃহবধূ গত ১০ সেপ্টেম্বর ফরিদগঞ্জ উপজেলার শোভান গ্রামে তার পিত্রালয়ে বেড়াতে আসে। তা জানতে পেরে অভিযুক্ত হাবিব খান তার এক সহযোগীকে নিয়ে ১২ সেপ্টেম্বর ভোরে গৃহবধূর বাবার বাড়ির পাশে ওঁৎ পেতে থাকে। ওই গৃহবধূ ভোরে হাঁটাহাটি করতে ঘর থেকে বের হওয়া মাত্রই তাকে একটি সিএনজি স্কুটারে অভিযুক্ত হাবিব খান তার এক সহযোগীর সহায়তায় অপহরণ করে নিয়ে যায়। পরে গৃহবধূকে পাশর্বর্তী হাইমচর উপজেলার আলগীবাজার এলাকায় একটি ঘরে আটকে রাখে।

অভিযুক্ত হাবিব নিজে পুলিশে চাকরি করে, এ ঘটনা প্রকাশ করলে ওই গৃহবধূর পিতা-মাতাসহ পরিবারের লোকজনকে মামলায় জড়িয়ে শেষ করে দিবে-এমন ভয়ভীতি দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে।

৯ দিন পর ওই গৃহবধূ কৌশলে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পালিয়ে তার পিত্রালয়ে চলে আসে। বিষয়টি তার পরিবারের লোকজনকে জানানোর পরে তার পিতা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক হাবিব খানকে হাইমচর উপজেলার আলগী থেকে আটক করে।

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন