POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইয়াবাসহ আটক দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১ | সময়: ৫:৩৬ অপরাহ্ণ
হাজীগঞ্জে  ২৬পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ।  হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর নির্দেশনায় শুক্রবার ভোরে উপজেলার দঃ রায়চোঁ গ্রামস্থ কানাইয়ের রাস্তার মুখে হাজীগঞ্জ রামগঞ্জ রোডের পূর্ব পাশে এসআই মোঃ মাসুদ মুন্সী তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
ওইসময়, ২৬পিস ইয়াবা ট্যাবলেট সহ দু’ই জনকে হাতেনাতে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ।
আটকৃতরা হলেন, উপজেলার পূর্ব হাটিলা গাজী বাড়ীর মোঃ মালেক গাজীর ছেলে মোঃ আনিছুর রহমান(৩০), রান্ধুনীমুড়া, দেওয়ান আলী বেপারী বাড়ীর  মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ মনির হোসেন(৩৫)।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন