কচুয়া উপজেলার পালাখাল ৪নং মডেল ইউনিয়ন পরিষদের পালাখাল বাজারের বাবু মদন মোহন সাহার, বাপদাদাদের ব্যবসা প্রতিষ্ঠান ঐতিহাসিক সুস্বাদু খাবারের এক অনন্য দৃষ্টান্ত ও ভেজাল বিহীন খাটি গরুর দুধের তৈরি করা রসমালাই,দধি,মিষ্টি, আর তৈলে ভাজা আলু পুরি তার সাথে থাকছে,ফ্রি চনাডালবাজি আর আলু ভত্তা এমনি মানসম্মত খাবার বিক্রি করে আসছে , তার সাথে সকাল বেলার নাস্তা ও বিকেলে তৈলে ভাজা গরম গরম আলু পোরি এই নিয়ে তিনি দীর্ঘ দিন ধরে খাবার পরিবেশন করা হচ্ছে বলে জানা গেছে।
এখানে তাদের নিজ হাতের তৈরি মানসম্মতকর ও স্বাস্থ্য কর পরিবেশে খাবারের তৈরি করার কারিগর মৃত সতিশ সাহার ছোট ছেলে বাবু মদন মোহন সাহা।জানা যায়, তার এখানে তিনি বাপদার এই রুচি সম্মত খাবারের মান ধরে রাখছেন,তার পাশাপাশি ভালো আপায়নের ব্যবস্থাও রেখেছেন ।আরও জানান,দৈনিক তিনি বিকেল পাঁচ টা থেকে রাত দশটা পর্যন্ত ৫’শ থেকে ৬’শ পোরি বিক্রি করে বলে জানিয়েছেন। বাবু মদন মোহন সাহা, দীর্ঘ ১৪বছর ধরে তিনি এই ঐতিহাসিক খাবারের মান ধরে রেখেছেন,তার দোকানে পাঁচ জন কর্মচারী কাজ করেন,তার দোকানে সন্ধ্যা হলেই ক্রেতারা পোরি খাওয়ার জন্য সিরিয়াল দিতে দেখা যায়।

তিনি কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বিশ্বনাথ মেম্বার বাড়ির বাসিন্দা। তিনি দুই ভাইয়ের মধ্যে তিনিই ছোট,তার বড় ভাই ভাষান সাহা তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে আছেন । কিন্তু মদন মোহন সাহা বিয়ে করেননি,তার কারণ জানা যায় নাই। বাবু মদন মোহন সাহার দোকানে এসে খাবার খাওয়ার জন্য তিনি সকল ক্রেতাদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন।
কচুয়ায় পালাখাল বাজারে মানসম্মত স্বাস্থ্য কর খাবার তৈরির খন্ড চিত্রের একাংশ।
E/N