POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বরফ মিলের শ্রমিক হাজীগঞ্জের আবদুল করিমের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

চাঁদপুর শহরের পুরানবাজারে বরফ মিলের ঝরনা থেকে পড়ে শ্রমিক আব্দুল করিমের (৫৮) মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পুরাণবাজার ৫নং যমুনা আইস ফেক্টরিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বাউড়া-সহিলপুর এলাকার বাসিন্দা । দাম্পত্যজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

যমুনা আইস ফেক্টরীর মিস্ত্রি মো. মাসুম শেখ জানান, নিহত আব্দুল করিম রাতের সিফটে ডিউটি ছিলো। তিনি রাত ভর কাজ করে সকালে তিনি মিলের ঝরনা পরিস্কার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান।সকালে টিউটিতে এসে ভেতরে ঢুকে দেখি ঝরনার নিচে তার নিথর দেহ পড়ে আছে।

অন্যান্য সহকর্মীরা জানায়, নিহত আব্দুল করিম প্রায় ২০ বছর ধরে এই ফেক্টরিতে কাজ করছেন। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তিনি সারা রাত কাজ করেছিলেন। সকালেও তাকে কাজ করতে দেখেন তারা।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে পাঠানোর জন্য থানায় নিয়ে যায়।

এদিকে যমুনা আইস ফেক্টরীর মালিক পক্ষ জানান, দুর্ঘনায় নিহত শ্রমিক আব্দুল করিম অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটরায় তার মুত্যুতে তারা হতভম্ব। তার পরিবারের পাশে সবসময় তারা থাকবে বলে জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন