POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রিয়া হত্যা মামলা মা ও মায়ের প্রেমিক জেলহাজতে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১ | সময়: ৩:০৯ অপরাহ্ণ
প্রিয়া  হত্যা মামলার বাদী তার মা। এখন হত্যাকান্ডের ঘটনায় সেই বাদীর প্রেমিক আবদুল হান্নান (৩১)  ও তার মা তাহমিনা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সকালে তাকে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালতে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন বলে পপুলার বিডিনিউজকে জানিয়েছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান ।
মাত্র ২১ বছর বয়সী  নওরোজ আফরিন প্রিয়া। তার ফুটফুটে দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে। সেই ছোট্ট সোনা মনির সামনেই মা প্রিয়াকে কুপিয়ে  মারলো দুর্বৃত্তরা। সেই মায়ের মা মামলার বাদী আবার নানী। সেই নানীর প্রেমিকের ছোবলে মাকে হারানোর চিত্র হয়তো ছোট্ট সোনা মনির স্মৃতিতে থাকবে না। থাকবে শাহরাস্তি উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে এমন নিষ্ঠুর হত্যাকান্ডের ঘটনা।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শাহরাস্তি থানার পুলিশ নিহত প্রিয়ার প্রতিবেশী দেবকরা গ্রামের মৃত. মুনসুর আলী ভূঁইয়ার ছেলে মো. আ. হান্নানকে গ্রেপ্তার করে। সে প্রিয়ার মায়ের প্রেমিক বলে জানিয়েছে পুলিশ। পাঁচ-ছয় বছর আগে মামলায় প্রিয়ার মা ও আ. হান্নানের পরকীয়ার বিষয়টি প্রকাশ পায়। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডে হান্নান যুক্ত রয়েছে।

এলাকাবাসী সংবাদকর্মীদের জানিয়েছেন,  প্রিয়া ও হান্নানদের বাড়ি পাশাপাশি। প্রিয়ার বাবা বিদেশে থাকার সুবাদে পাঁচ-ছয় বছর আগে প্রিয়ার মায়ের সঙ্গে হান্নানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরিবারে বিষয়টি জানাজানি হলে মামলা পর্যন্ত গড়ায়। পরে স্থানীয়ভাবে বেশ কয়েকটি সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। এরপর হান্নান বিদেশে চলে যান। হত্যাকাণ্ডের এক মাস আগে হান্নান দেশে আসেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুল ইসলাম ও শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানান, প্রিয়া হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে প্রিয়ার মায়ের প্রেমিক আবদুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদনগর ছোট পোদ্দার বাড়িতে নওরোজ আফরিন প্রিয়া (২১) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তাঁর স্বামীর বাড়ি কুমিল্লায়। স্বামী কাইরুজ্জামান চৌধুরী হৃদয় কুমিল্লায় চাকরি করেন। নিহতের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন