POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা ক্রীড়াসংস্থার মাসিক সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১ | সময়: ৪:১৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা ক্রীড়াসংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলায় এই মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াসংস্থার মাসিক সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

অনুষ্ঠানে সাধারন সম্পাদক শাহজাহান তালুকদার সাহার সঞ্চালনায়  বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা, হাজীগঞ্জ মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনির মুন্সী , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামছুজ্জামান, ক্রীড়া সংস্থার সদস্য ওয়ালি উদ্দিন খোকা, মামুনুর রশিদ স্বপ্নন, সমীর রঞ্জন, জাহিদুর রহমান, ফারুক হোসেন সহ উপস্থিত ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য বৃন্দ।

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন