POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১ | সময়: ৯:০৩ অপরাহ্ণ

কচুয়ায় উপজেলার শিলাস্থন গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল ও তার ভাই বাবর আলীর বসতবাড়িতে হামলা,ভাংচুর ও স্বর্নালঙ্কার লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকালে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্থ সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের পুত্রবধু রীনা বেগম জানান, বুধবার বিকালে শিলাস্থান বাজারে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে। এক পর্যায়ে ওই মিছিল থেকে একদল উশৃঙ্খল যুবক এসে আমাদের গৃহে জোরপূর্বক প্রবেশ করে গৃহের চারদিকের বেড়া, স্টিলের আলমারি ভাংচুর করে গৃহে থাকা একটি ৪টি স্বর্নের চেইন,৩টি আংটি ও নগদ টাকা নিয়ে যায়।

অপর দিকে ক্ষতিগ্রস্থ বাবর আলীর স্ত্রী রহিমা বেগম জানান, একই ভাবে আমাদের গৃহে স্থানীয় কিছু যুবকের সহায়তা হামলাকারীরা গৃহ থেকে ৪ জোড়া স্বর্নের হাড়,৩টি আংটি নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন। এ ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মজুমদার শিলাস্থান কাজী বাড়িতে দলীয় অনুষ্ঠান আয়োজন করে। এতে বহিরাগত নেতাদের আগমন নিয়ে স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডা হয়। ওই ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন বুধবার বিকালে সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল ও তার ভাই বাবর আলী গৃহে হামলা ও ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ক্ষতিগ্রস্থ পরিবার জানান।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, শিলাস্থান গ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করার খবর শুনেছি। তবে সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুরের বিষয়ে আমার জানা নেই।

কচুয়ার শিলাস্থান গ্রামে সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুরের একাংশ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন