POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘরে মায়ের ঝুলন্ত লাশ, বিছানায় ছেলের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১ | সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ

কুষ্টিয়ায় ৯ মাসের ছেলেসন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার ভোরে শহরের থানাপাড়া বাঁধ এলাকা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়; পাশে বিছানায় ছিল ৯ মাসের শিশু জিমের নিথর দেহ।

নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার রতনের স্ত্রী ও তা মেয়ে জিম।

এলাকাবাসী জানান, গড়াই নদীসংলগ্ন থানাপাড়ার পুরনো বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই বাবা মাজেদের বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কারকাজ করায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে ৯ মাসের শিশুসন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন আকলিমা।
বুধবার ভোরে এলাকাবাসী আকলিমার ঘরে ঢুকে দেখতে পান আকলিমার লাশ ঝুলছে। পাশেই বিছানায় শিশু জিমের নিথর দেহ পড়ে আছে। তাৎক্ষনিক স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে— আকলিমা তার শিশু ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন