POPULAR BD NEWS
Popular BD News Logo

কোনো সাংবাদিক হয়রানির শিকার হবেন না: তথ্যমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১ | সময়: ৯:৩২ অপরাহ্ণ

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কয়েক জ্যেষ্ঠ সাংবাদিক।

বৈঠকে ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ডিবিসি২৪ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও ওমর ফারুক, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান।

বৈঠক শেষে সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, সাংবাদিক সংগঠনের নেতাদের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংক থেকে যে চিঠি দেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা করতেই সাংবাদিক নেতারা এসেছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। সরকার যে কারও হিসাব চাইতে পারে। কিন্তু কেন সংগঠনের নাম দিয়ে চাওয়া হলো, এটিই তাঁদের উদ্বেগের কারণ।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি তাঁদের বলেছি , অহেতুক যাতে কেউ হয়রানির শিকার না হয়, বিষয়টি তথ্যমন্ত্রী হিসেবে আমি দেখব।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন