POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ

পৃথক অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার দেবিদ্বার থেকে ১১ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বগুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো,  মোঃ নয়ন (১৯), পিতা- মোঃ হুমায়ুন কবির, সাং- গাসিগ্রাম, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, মোঃ নয়ন মিয়া (২০), পিতা- মোঃ নূর ইসলাম, সাং- বারপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন