POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে করোনা রোগী শনাক্তের হার কমে ৫ শতাংশের নিচে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১ | সময়: ৬:০৩ অপরাহ্ণ

দেশে করোনায় রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামল। সাড়ে ছয় মাস পর এই হার দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা) এক হাজার ৫৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের।

আগের ২৪ ঘণ্টায়ও মৃতের সংখ্যা ছিল ২৬। করোনায় মৃত্যুর এই সংখ্যা প্রায় চার মাসের মধ্যে সবচেয়ে কম।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছ হয়েছে ৪ দশমিক ৬৯-এ। এর আগে চলতি বছরের ৭ মার্চ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন।

সূত্র:প্রথম আলো

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন