POPULAR BD NEWS
Popular BD News Logo

১৯৭১সালে যুদ্ধে বিমান ছিনতাইয়ের ঘটনায় নির্মিত হচ্ছে সিনেমা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১ | সময়: ৩:১৬ অপরাহ্ণ

১৯৭১ সালের ৩ ডিসেম্বর। সময় বেলা ১১টা ৫০ মিনিট। ফ্রান্সের প্যারিসের আর্লি বিমানবন্দরে প্রবেশ করে জ্যাঁ কুয়ে নামে ফরাসি এক তরুণ। সোজা গিয়ে ওঠে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমানের ককপিটে। বিমানের ভেতর যাত্রী পূর্ণ। বিমানটি ছিনতাই করে সে।

উদ্দেশ্য, পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী।

কারণ, পূর্ব পাকিস্তানের যুদ্ধাহত মানুষদের বাঁচাতে চিকিৎসাসেবা প্রয়োজন। যদিও অফিসারদের চালাকির কারণে তিনি আটকা পড়েছিলেন সেদিন। কিন্তু ঠিকই তার শর্ত ধরে ২০ টন ওষুধ বাংলাদেশে এসেছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজেকে ঝুঁকির মধ্যে ফেলা এমন একজন স্বাধীনতাকামী মানুষ ও সত্যি ঘটনাটা অবলম্বন করে এবার নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’। এটি পরিচালনা করছেন ফাখরুল আরেফীন খান।

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ আমেরিকা ও রাশিয়ার বেশ ক’জন অভিনয়শিল্পী। গত ১৮ সেপ্টেম্বর থেকে ভারতের পশ্চিমবাংলার পৈলান স্টুডিওতে সেট ফেলে এ সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নেন আমেরিকান অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি।

সূত্র:যুগান্তর

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন