POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অপহরণ মামলায় দুই ভাই জেলহাজতে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১ | সময়: ৬:৩১ অপরাহ্ণ
হাজীগঞ্জ

হাজীগঞ্জে অপহরণ মামলায় দুই ভাইকে জেল হাজতে প্রেরণ করেছে চাঁদপুর আদালত। সিআর মামলা নং ১৪০/১৯।

রোববার চাঁদপুর আদালতে হাজিরা দিতে গিয়ে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

মামলার বাদী হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের উচ্চঙ্গা গ্রামের হারু পাল।

জেলহাজতে পাঠানো দুই ভাই উচ্চঙ্গা গ্রামের রাজন চন্দ্র রায়  ও রনি চন্দ্র রায়। একই মামলায় কৃষ্ণা সাহাসহ আরো কয়েকজনের জামিন মঞ্জুর করে আদালত।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন