POPULAR BD NEWS
Popular BD News Logo

পুরোনো কমিটি বিলুপ্ত, নতুন কমিটি ঘোষণা

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১ | সময়: ৭:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্নবাসন সোসাইটি যুব কমান্ড চাঁদপুর জেলা নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল কুটুম বাড়িতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্নবাসন সোসাইটি যুব কমান্ড চাঁদপুর জেলা শাখার পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৪১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসানাত জুয়েল।

১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আমীরের সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্নবাসন সোসাইটি যুব কমান্ড চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান হুমায়ুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্নবাসন সোসাইটি যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসানাত জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, তাজুল ইসলাম সর্দার, মো: লিটন ভুঁইয়া, এনামুল হক বেপারী, তাফাজ্জ্বল বকাউল, হুমায়ুন সর্দার, ডা. ওমর দে, নাসির মিয়াজী, সম্রাট মিয়াজী, রাকিব হোসেন, মোহাম্মদ আলী, জমির আহমেদ পাটোয়ারী প্রমুখ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্নবাসন সোসাইটি যুব কমান্ড চাঁদপুর জেলা শাখার নতুন কমিটিতে রয়েছেন,সভাপতি শাহজাহান মোল্লা সাজু, সহ-সভাপতি কলিমুল্লা, শাহজাহান বরকন্দাজ, হারুনুর রশিদ গাজী, সাধারণ সম্পাদক লিটন পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা খাঁন, মোবারক কাজী, হানিফ খাঁন, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান হুমায়ুন, আরিফুজ্জামান সম্রাট, মহিলা বিষয়ক সম্পাদক মিতু আক্তার, সদস্য আবুল হোসেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন