POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকায় যুবলীগ নেতাকে হত্যাচেষ্টা, কুমিল্লায় ২ আসামি আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১ | সময়: ৬:২৪ অপরাহ্ণ

সাইফুল ইসলামকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার কুমিল্লার বড়ুরা থানার আমড়াতলি থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতররা  হলেন- মনিরুজ্জামান সুমন ও মো. ইমন।

শনিবার ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যে খিলগাঁও থানার ত্রিমোহনী থেকে দুটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা দক্ষিণের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুলকে গত ১৫ মে সন্ধ্যায় খিলগাঁও ফ্লাইওভারের নিচে গুলি করা হয়েছিল। সেই ঘটনায় সাইফুলের স্ত্রী সবুজবাগ থানায় মামলা করেন।

এই মামলায় নয়জন আসামির মধ্যে মঞ্জুরুল হক কচি, রাসেল তালুকদার, উজ্জল তালুকদার ও মো. আমিরকে আগে গ্রেফতার করা হয়েছিল।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন