POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লা মাদকদ্রব্য সহ একজন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১ | সময়: ৫:২৭ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ সেপ্টেম্বর  সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ছোট ঝিলবুনিয়া গ্রামের মো: খোকন সরদার এর ছেলে মো: হোসেন সরদার (২১)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১১ এর উপ-পরচিালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

W\N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন