POPULAR BD NEWS
Popular BD News Logo

হেফাজত নেতা গ্রেপ্তার রাজধানীর মুগদা থেকে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১ | সময়: ৩:৪৯ অপরাহ্ণ

রাজধানীর মুগদা এলাকা থেকে হেফাজত নেতা মুফতি রেজওয়ান রফিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কে এম হাফিজ আক্তার জানান, মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় সহিংসতার ঘটনায় তাঁর উসকানি ছিল। সম্প্রতি সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য প্রচার ও উসকানি দিচ্ছিলেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর কেন্দ্র করে ঢাকায় যে সহিংসতা হয়েছিল, ওই ঘটনায় মুফতি রেজওয়ান রফিকীর সম্পৃক্ততা ছিল। এ ঘটনায় গত ৮ এপ্রিল করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ওই সহিংসতায় তিনি উসকানি দেওয়ার পাশাপাশি সরাসরি অংশ নেন।

সূত্র:প্রথম আলো

W/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন