POPULAR BD NEWS
Popular BD News Logo

ইভ্যালির অফিস বন্ধ সরকারকেই ব্যবস্থা নিতে হবে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১ | সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মো. রাসেল এবং চেয়ারম্যান (তার স্ত্রী) শামীমা নাসরিন গ্রেফতারের পর ই-কমার্স প্রতিষ্ঠানটির অফিস আবার বন্ধ হলো।

প্রলোভন দেখিয়ে ইভ্যালিসহ অনলাইনভিত্তিক বাণিজ্যিক (ই-কমার্স) প্রতিষ্ঠানগুলোর গ্রাহকের কাছ থেকে নেওয়া কয়েক হাজার কোটি টাকা ফিরিয়ে দিতে সরকারকেই ব্যবস্থা নিতে হবে-এমন মন্তব্য বিশেজ্ঞদের।

তাদের মতে, এ টাকা উদ্ধার করতে হবে আইনি প্রক্রিয়ায়। পাশাপাশি এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম কঠোরভাবে মনিটরিংয়ের আওতায় আনা জরুরি। লোভনীয় অফারের ক্ষেত্রে গ্রাহক ও ব্যবসায়ীদের হতে হবে আরও সতর্ক।

শুক্রবার  দেওয়া প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞরা এমন অভিমত ব্যক্ত করেন।

গ্রাহকের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার ইভ্যালির প্রধান নির্বাহী মো. রাসেল ও তার স্ত্রী একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। তাদের গ্রেফতারের পর ইভ্যালিতে থাকা টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন গ্রাহকরা। তাদের আশঙ্কা-ডেসটিনি, ই-অরেঞ্জ, এহসান গ্রুপসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেলেও তা গ্রাহকরা ফেরত পাননি। এতে অনেক গ্রাহক সর্বস্বান্ত হয়েছেন। ইভ্যালির জালিয়াতিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন