POPULAR BD NEWS
Popular BD News Logo

ইয়াবাসহ আবারও জিল্লু চোরা শ্রীঘরে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১ | সময়: ১১:৩৭ অপরাহ্ণ

৩০পিস আ্যামফিটামিন যুক্ত ইয়াবাসহ জিল্লুর রহমান ওরফে জিল্লু চোরা ও হাত ভাঙ্গা সোহাগকে আটক করে পুলিশ।

শুক্রবার হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদের নির্দেশনায় পৌরসভাধীন টোরাগড় এলাকার আনোয়ার মিজির চায়ের দোকানে সামনে অভিযান চালায় এসআই জয়নাল আবেদীন সহ সঙ্গীয় ফোর্স।

ওইসময় খাটরা বিলওয়াই(দফাদার বাড়ী) মৃত আঃ রবের ছেলে মো: জিল্লুর রহমান @ জিল্লু চোরা(৩৪) কে ২০পিস আ্যামফিটামিন যুক্ত ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

অন্যদিকে উপজেলার বেতিয়াপাড়া মজুমদার বাড়ীর মোস্তফা কামালের ছেলে সোহাগ @ হাত ভাঙ্গা সোহাগ(৩০)কে ১০পিস আ্যামফিটামিন যুক্ত ইয়াবাসহ আটক করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ পপুলার বিডিনিউজকে বলেন, গ্রেফতারকৃতদের মোট ৩০(ত্রিশ) পিস ইয়াবা সহ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন