POPULAR BD NEWS
Popular BD News Logo

শুক্রবার চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১ | সময়: ১১:৩০ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ১৭ সেপ্টেম্বর শুক্রবার একদিনের সফরে চাঁদপুরে আসছেন। তিনি শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করবেন।

দুপুর ২টার দিকে চাঁদপুর প্রেসক্লাবে রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানের ছেলের বৌভাতে অংশ নিবেন, দুপুর ৩টার দিকে চাঁদপুর থেকে হাইমচরের উদ্দেশ্যে রওনা দিবেন, বিকেল ৪টার দিকে হাইমচরের বাজাপ্তি রমণীমোহন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ২য়, ৩য় এবং ৪র্থ তলার সম্প্রসারণ কাজের উদ্বোধন, সোয়া ৪টার দিকে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন, সাড়ে ৪টার দিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পৌনে ৫টার দিকে হাইমচর ডাক বাংলোতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়।

সন্ধ্যা ৭টার দিকে পুরাণবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন এবং সন্ধ্যা ৭টার পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। রাত ৮টার দিকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন