POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় করোনা জয়ী ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১ | সময়: ১১:১৭ অপরাহ্ণ

কচুয়ায় করোনা জয়ী হওয়ার পর ইউএনও দীপায়ণ দাস শুভ গতকাল বৃহস্পতিবার কার্যালয়ে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন কর্মকর্তারা।

এসময় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন,প্রানীসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান ও প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

একই দিনে তিনি উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় কালে বিভিন্ন দফতরের সার্বিক খোঁজখবর নেন।
উল্লেখ্য যে, ইউএনও দীপায়ণ দাস শুভ ২৬ আগষ্ট করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা জয়ী হয়ে বৃহস্পতিবার অফিসের কার্যক্রম শুরু করেন।

কচুয়ায় করোনা জয়ী ইউএনও দীপায়ণ দাস শুভকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন কর্মকর্তাবৃন্দ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন