POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে রেল লাইনের পাশে মৃত কে এই যুবক?

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১ | সময়: ৫:৩২ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার শিবপুর রেলপথের পাশে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে শাহরাস্তি উপজেলার বাংলাবাজারের শিবপুর এলকায় রেলওেয়ের পাশে রক্তাক্ত এই অজ্ঞাত ব্যক্তি কে? তার পরিচয় খুঁজছে পুলিশ।

স্থানীয় আবদুল মমিন বলেন, বিকাল পাঁচটার দিকে মৃতদেহটি দেখে শাহরাস্তি থানা পুলিশকে অবগত করা হয়। পরে শাহরাস্তি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন অফিসার ইনচার্জ আব্দুল মান্নান।

থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে পপুলার বিডিনিউজ জানান, এই অজ্ঞাত ব্যাক্তির সন্ধান এখনো পাওয়া যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেলে কাটা পড়ে এই অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু হয়েছে।

চাঁদপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন