POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পানিতে ভেসে উঠল শিশুর মৃতদেহ

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১ | সময়: ১:৫৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে পুকুরের পানিতে ভেসে উঠেছে শিশুর লাশ।

তার বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নে গন্ধ্যর্বপুর সাহেব বাড়ির তাজুল ইসলামের ছোট ছেলে রবিন।  তার বয়স ২ বছর আট মাস।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেন গন্ধ্যর্বপুর ইউপি সদস্য ফিরোজ আহমেদ হিরা।

নিহত রবিনের মা কাজল বেগম জানান, সকাল থেকে রবিনকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পর দুপুরে তার মৃতদেহ পাশের পুকুরে ভেসে উঠে।

এলাকাবাসী মৃতদেহ উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু রবিন তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ পপুলার বিডিনিউজকে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করতে বলা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন