POPULAR BD NEWS
Popular BD News Logo

ওটারচর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১ | সময়: ১১:৫৪ অপরাহ্ণ

মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন পাটোয়ারী।
১৫ সেপ্টেম্বর ওটারচর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসলে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম তাকে স্বাগত জানান।

এ সময় সাথে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল আমিন ঢালী,হেড মাওলানা আমিনুল হক সরকার, সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান, শরীর চর্চা শিক্ষক গোলাম হায়দার মোল্লা,সহকারী শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম খান।

জেলা শিক্ষা অফিসার প্রতিটি শ্রেনি কক্ষ পরিদর্শন করেন। তিনি সুশৃঙ্খল পরিবেশ দেখে মুগ্ধ হন। স্বাস্থ্য বিধি মেনে পাঠদানের ব্যবস্থা করায় ভূয়সি প্রশংসা করেন। পরে শহীদ মিনারে শিক্ষকদের নিয়ে ফটো সেশন অংশগ্রহণ করে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন