POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূর মৃত্যু

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১ | সময়: ৭:৪৫ অপরাহ্ণ

ফরিদগঞ্জে আসমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় উপজেলার গুপ্টি (প:) ইউনিয়নের আদশা গ্রামের শাহজী বাড়িতে থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর সুরতহাল সম্পন্ন শেষে দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। আসমা আক্তার ঐ গ্রামের প্রবাসি জিল্লুর রহমানের মেয়ে ও এক সন্তানের জননী। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে বসত ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আসমা আক্তারের মামা আলমগীর হোসেন জানান, প্রায় তিন বছর পুর্বে পাশ^বর্তী খাজুরিয়া গ্রামের আ: মান্ননের ছেলে সেনিটারি মিস্ত্রি সাইমুন মোল্লার সাথে পারিবারিক সম্মতিতে ইসলামী শরিয়া মোতাবেক তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে আরিয়ান নামে ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। গত প্রায় দেড় মাস পুর্বে সে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার রাতে বসত ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। পারিবারিক কলহ রয়েছে এমনটিও শুনেছি। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন