POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সড়ক পরিবহনে সাত মামলা

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১ | সময়: ৪:২৩ অপরাহ্ণ

হাজীগঞ্জে সড়ক ও পরিবহন আইনে সাতটি মামলা হয়েছে। এ সময় পরিবহন মালিক ও চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহা সড়কে এ আদালত পরিচালা করে সাত পরিবহনকরে ৪ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেন।

এসব পরিবহনের মধ্যে ছিল মোটরসাইকেল,সিএনজি চালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন। নির্বাহী ম্যাজিট্রেট মোমেনা আক্তার বলেন, পরিবহন আইনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী এ অভিযান জরুরী। তাই আমাদের কার্যক্রম চলবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন