POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে অবৈধ ভাবে রেলওয়ের ৮ টি লাইন বিক্রি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১ | সময়: ১:৫৮ অপরাহ্ণ

চাঁদপুরে অবৈধ ভাবে রেলওয়ের ৮ টি রেলবিট (রেললাইন) বিক্রি করেছে ৫নং খেয়াঘাট এলাকার চট্টগ্রাম লোহা বিতানের ব্যবসায়ী মৃদুল কান্তি দাস।

১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ৫ নং খেয়াঘাট এলাকার রেললালাইনের পাশে এঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধ্যান চালালে তার সত্যতা পাওয়া যায়।

চাঁদপুর রেলওয়ের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার সত্যতা পান। তারা জানান, যেসব রেলবিট গুলো বিক্রয় করা হয়েছে এবং যেটি ওয়ার্কসপে রয়েছে, একই মানের রেলবিট বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের রয়েছে।

এই ঘটনায় চাঁদপুর রেলওয়ে থানায় মামলার এজহার করার প্রস্ততি নিয়েছেন রেলওয়ে কৃর্তপক্ষ।

জানা যায়, মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ৫ নং খেয়াঘাট এলাকার চট্টগ্রাম লোহা বিতান নামের লোহা ব্যবসায়ী মৃদুল কান্তি দাস চাঁদপুর রেলওয়ের দীর্ঘ দিনের পুরনো ৭টি রেলবিট অবৈধভাবে ভাবে এক স,মিল ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে ৫ নং খেয়াঘাট এলাকা থেকে ৭টি রেলবিট দুটি ভ্যানে করে সেখান থেকে ইচলী ঘাটের একটি নবনির্মিত সমিলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অপর একটি রেলগেট ৫নং ঘাটের একটি ওয়াকর্সপে নিয়ে রাখেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা ওই রেললবিট গুলো ৫নং ঘাট এলাকার রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। তারা জানেন যে ব্যবসার জন্য সেগুলো স্থানীয় ব্যবসায়ী মৃদুল কান্তি দাস চট্টগ্রাম থেকে ক্রয় করে আনার কারণে সেগুলো তিনি তা এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। কিন্তু সেগুলো কি রেলওয়ের, নাকি তার ব্যবসার জন্য চট্টগ্রাম থেকে ক্রয় কৃত তারা তা সুস্পষ্ট ভাবে কিছুই জানেন না।

অনুসন্ধানে জানা গেছে, রেলওয়ের রেললাইন বৈধভাবে ক্রয়কৃত লোহা জাতীয় বস্তু তিন মাসের মধ্যে তা বিক্রি করে ফেলা কিংবা সেগুলো আগুনে গলিয়ে বিক্রি করার নিয়ম রয়েছে।

এদিকে খবর নিয়ে জানা গেছে, অবৈধভাবে বিক্রি করা ওইসব রেললাইন গুলো গত কয়েক বছর ধরে ৫নং খেয়াঘাট এলাকায় রেললাইনের পাশেই পড়ে রয়ে ছিলো। আর সেগুলোই তিনি মঙ্গলবার বিকেলে কৃর্তপক্ষের অগোচরে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এবিষয়ে চাঁদপুর রেলওয়ের হাবিলদার খোরশেদ আলম পপুলার বিডিনিউজকে জানান, ওইসব রেললাইন গুলোর বিষয়ে আমি তাদের কাছে গেলে এবং এ নিয়ে জানতে চাইলে তারা সেগুলো টলীর লাইন ক্রয় করেছেন বলে আমাকে একই কথা বলেন। এবং সেগুলো ক্রয়ের দুটি কাগজ তারা আমার কাছে জমা দিয়েছেন। সে কাগজে রেলওয়ের কোন চিহ্ন নেই।

এবিষয়ে বাংলাদেশ রেলওয়ের লাকসাম উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলীর সাথে মুঠোফোনে বলেন, ঘটনার বিষয়টি জানতে পেরে তা যাচাই করার জন্য আমি ঘটনাস্থলে রেলওয়ের লোকজন পাঠিয়েছি এবং তারা সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন