কুমিল্লায় পৃথক অভিযানে র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার লালমাই থানাধীন হরিশ্চর চৌরাস্তা এলাকায় সিএনজিতে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ৩৯৮ বোতল ফেন্সিডিল ও ২ ক্যান বিয়ারসহ ২ জন এবং সদর দক্ষিণ থানাধীন উলুরচর এলাকা থেকে ৬৮৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৪ সেপ্টেম্বর সকালে কুমিল্লা জেলার লালমাই থানার হরিশ্চর চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজিতে করে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনের সময় ৩৯৮ বোতল ফেন্সিডিল ও ২ ক্যান বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার বরুড়া থানার মোড়াগোটা (শিবগঞ্জ) গ্রামের আবু
তাহেরের ছেলে মোঃ শরীফ হোসেন (২৭), ও কুমিল্লা জেলার বরুড়া থানার কলাখাল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আবুল কালাম (৫৫)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল ১৪ সেপ্টেম্বর সকালে আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুরচর এলাকা থেকে ৬৮৯ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুরচর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫)।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
R/N