POPULAR BD NEWS
Popular BD News Logo

আবারও ভিসা-ইকামার মেয়াদ বাড়াল সৌদি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১ | সময়: ১১:৪৩ অপরাহ্ণ

বিদেশি শ্রমিকদের ভিসা ও আবাসিক অনুমোদনের (ইকামা) মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। এজন্য কোনো বাড়তি ফি দিতে হবে না।

আরব নিউজের খবরে বলা হয়, ভিসা ও আবাসিক অনুমোদন ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে, মেয়াদ বাড়ানোর জন্য কাউকে পাসপোর্ট অধিদফতরে যেতে হবে না।

বিদেশে অবস্থানরত প্রবাসীদের ইকামার পাশাপাশি ভিজিট, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদও আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেবে সৌদির পাসপোর্ট অধিদফতর।

করোনাভাইরাসের কারণে বিদেশে আটকে পড়া অভিবাসীদের ইকামার পাশাপাশি ভিজিট, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেস্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত)।

সৌদি আরবে অবস্থানকারী বিদেশি, যাদের আগমন কিংবা বহির্গমন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা এ সুযোগ নিতে পারবেন।

মেয়াদবৃদ্ধির প্রক্রিয়াটি হবে এভাবে: প্রথমত, করোনার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত প্রবেশাধিকার বন্ধ থাকা দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের ইকামা, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ বাড়বে। দ্বিতীয়ত, সেসব দেশে থাকা ভ্রমণকারীদের ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো হবে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন