POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ পাভেলের প্রথম মৃত্যু বার্ষিকী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১ | সময়: ৮:০৫ অপরাহ্ণ

আজ ১৪ সেপ্টেম্বর ফরিদগঞ্জ উপজেলার সংবাদপত্র এজেন্ট ও মেসার্স ম্যাগাজিন হাউজের স্বত্তাধিকারী মাওলানা তাজুল ইসলামের বড় ছেলে ঢাকা জগন্নাথ বিশ্ববিদালয়ের মেধাবী ছাত্র ইমরান হোসেন পাভেলের প্রথম মৃত্যু বার্ষিকী । ২০২০ সালের এই দিনে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মিডফোর্ড হাসপাতালে নেয়ার সময় সে মৃৃত্যু বরণ করে। প্রাথমিক অবস্থায় তার মৃত্যু স্বাভাবিক বলে ধরে নিলেও তার পিতার দাবী ফরিদগঞ্জে কর্মরত এক চিকিৎসকের অবহেলার কারণে তার মেধাবী ছেলে অকালেই ঝড়ে গেল।

পাভেলের পিতা মাওলানা তাজুল ইসলাম জানান, সে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিল। ছোটবেলা থেকেই পাভেলের হার্টে ছোট ছিদ্র ছিলো, নিয়মিত তার চিকিৎসাও চলছিল । ফলে তার যখনই কোন রোগের উদ্ভব হতো, তখনই সংশ্লিষ্ট চিকিৎসককে তার সমস্যার বিষয়ে বিস্তারিত জানাতেন। কিন্তু সর্বশেষ তার জ্বর ও পরবতীতে শ্বাসকষ্ট দেখা দিলেও করোনা টেস্টে তা নেগেটিভ আসে। কিন্তু জনৈক চিকিৎসক সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে না পারায় অকালে সে মৃত্যু বরণ করে।

এদিকে প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পাভেলের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও কোরআন খানীর আয়োজন করেছে তার পরিবার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন