POPULAR BD NEWS
Popular BD News Logo

আগস্টের ’প্লেয়ার অব দ্যা মান্থ’হলেন জো রুট

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১ | সময়: ৬:০০ অপরাহ্ণ

বিগত আগস্ট মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। এর আগে তিনি দুইবার সেরা তিনে মনোনয়ন পেয়েছিলেন। অবশেষে তৃতীয়বার এসে স্বীকৃতি পেলেন।

আগস্ট মাসের মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটার হলেন ভারতের জাসপ্রীত বুমরাহ ও পাকিস্তানের শাহীন আফ্রিদি। তাদের দুইজনকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হলেন টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান এই ব্যাটসম্যান।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ক্যারিয়ার সেরা ফর্মে ছিলেন রুট। প্রথম তিনটি ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে রানের বন্যা বইয়ে দেন। কেবল আগস্ট মাসে তার ব্যাট থেকে এসেছে ৫০৭ রান। সমর্থকরাও তাকে সেরা নির্বাচিত করতে ভুল করেননি। যার পুরস্কার পেলেন হাতেনাতে।

সেরা খেলোয়াড় নির্বাচক প্যানেলের বিচারক দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনি বলেন, অধিনায়কের দায়িত্ব ও প্রত্যাশা কাঁধে নিয়ে রুট যেভাবে সামনে থেকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছে তা সত্যিই দুর্দান্ত ছিল।

এছাড়া নারী ক্রিকেটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের ইয়মেয়ার রিচার্ডসন।

সূত্র:দৈনিক ইত্তেফাক

R/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন