POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১ | সময়: ১২:৪৫ অপরাহ্ণ

কুমিল্লার সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম শামছুল আলম রিপন (২৮)। তিনি কুমিল্লা নগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। এ ঘটনা আহত হয়েছেন আরও দুই জন।

১২ সেপ্টেম্বর রোববার রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কাননের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছাত্রলীগ নেতা রিপনসহ তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।ষ

ওসি আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন