POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সদর উপজেলা ও পৌর জাগো হিন্দু পরিষদের মতবিনিময় সভা

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১ | সময়: ১২:০৫ অপরাহ্ণ

জাগো হিন্দু পরিষদ চাঁদপুর সদর উপজেলা কমিটি ও পৌর কমিটির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকলে কদমতলার জেলা স্কাউট ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার জাগো হিন্দু পরিষদের উদ্যোগে শহরের পালপাড়া শীতলা মায়ের মন্দিরে গনেশ পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা শেষে এ মতবিনিময় সভা করা হয়।
জাগো হিন্দু পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কার্তিক চক্রবর্তির সভাপতিত্বে ও সদর উপজেলা জাগো হিন্দু পরিষদের সদস্য সচিব মনোজ চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্কাউট সম্পাদক অজয় ভৌমিক। সভায় সংগঠনের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় প্রতি শুক্রবার ১ পরিষদের উদ্যোগে অসহায় দের মাঝে বস্ত্র বিতরন করা হবে।

এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক দিপ্ত দাস পৌর কমিটির আহ্বায়ক নয়ন চৌধূরী, সদস্য সচিব প্রসান্ত সরকার, সদর উপজেলা ছাত্র পরিষদের আহ্বায়ক সুমন দেব, সদস্য সচিব জয় ঘোষ, পৌর ছাত্র পরিষদের সদস্য সচিব অভি লোধ , জেলা কমিটির সদস্য অভিজিৎ পোদ্দার সহ সংগঠনের সদস্যরা।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন