র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার লালমাই থানাধীন বাহাদুরপুর এলাকা থেকে মোটর
সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ১৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। মাদক ব্যবসায়ীদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ সেপ্টেম্বর দুপুরে
কুমিল্লা জেলার লালমাই থানার বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ১৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার লালমাই থানার বাহাদুরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ ইয়াকুব আলী (২৮), কুমিল্লা জেলার লালমাই থানার কালিকাপুর গ্রামের আব্দুল হাশেমের ছেলে মোঃ আমির হোসেন (২৪) এবং কুমিল্লা জেলার লালমাই থানার দক্ষিন বড়তুলা (মোল্লা বাড়ী) গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে মোঃ শাহাজান (২৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবর একটি মোটর সাইকেল ও জব্দ করা হরেছে কুমিল্লা র্যাব-১১।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লালমাই থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-১১ এর উপ-পরিচলিক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
R/N